‘ভারতে অনুপ্রবেশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না’

নওগাঁ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৫:৪০আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৯:৫৯

‘ভারতে অনুপ্রবেশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না’ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম বলেছেন, ‘ভারতে অনুপ্রবেশ করে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না। সীমান্ত দিয়ে বৈধভাবে গরু বা অন্য কোনও ভারতীয় পণ্য নিয়ে আসতে বিজিবি কোনও বাঁধা দেবে না। তবে অবৈধভাবে কোনও বাংলাদেশিকে সীমান্ত রেখা পার হতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসচেতনামূলক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আমদানিতে প্রয়োজনে বিজিবি সহযোগিতা করবে। তবে গরু ব্যবসা করতে গিয়ে মাদক অথবা অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।’ সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে ও চোরাচালান প্রতিরোধে সবার সহযোগিতা চান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আনতে সাপাহার সীমান্ত এলাকায় ঈদুল আজহার আগেই করিডোর করে দেওয়া হবে। তবে এই করিডোর যাতে সুশৃঙ্খলভাবে চলে এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।’


বিজিবি-১৪ ব্যাটালিয়নের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বিজিবির রংপুর রিজিয়নের উপ-কমান্ডার লে. কর্নেল মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান লে. কর্নেল তৌফিক আহমেদ, বিজিবি-১৪ নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খিজির খান, সাপাহার উপজেলা পরিষদের চেয়াররম্যান আলহাজ শামসুল আলম শাহ্ চৌধুরী, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম, পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহে নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলার দুই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ৯ জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক হয়েছেন। এসব ঘটনার প্রেক্ষিতে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সচেতন করতে মতবিনিময় করছে বিজিবি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের