সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির নিহত

পাবনা প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১০:০৮আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৫:২৮

দুর্ঘটনায় নিহত ডিন রাশেদ কবির
পাবনা-ঢাকা মহাসড়কের বাস খাদে পড়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ডিন রাশেদ কবির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দিলওয়ার হাসান ইনাম জানান,ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস সরকার ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব ১৪-৮৩৭৪) চাকলা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ছনদা সেতুর নিচে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বেড়া হাসপাতালে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসকরা রাশেদ কবিরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক,সুপারভাইজার ও হেলপার। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বেড়া থানায় ছুটে যান নিহত রাশেদ কবিরের স্ত্রী,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষকরা।

নিহত রাশেদ কবিরের বাড়ি ঢাকার আরামবাগে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম