নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ১১:৩৪আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১১:৩৪

সীমান্ত নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আব্দুস সামাদ (২০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ রবিবার (৩০ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে ভারতের ৬০ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সানোয়ার হোসেন জানান, আজ  ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের রহমত আলীর ছেলে আব্দুস সামাদসহ ১০/১৫ জনের একটি দল বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। ভোর রাত সাড়ে ৪টার দিকে তারা গরু নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ভারতের ৬০ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ দল আব্দুস সামাদকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খিজির খান জানান, সাপাহার উপজেলা থেকে একদল যুবক গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে গেলে আব্দুস সামাদ নামে এক যুবককে আটক করে বিএসএফ। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের