নারী সহকর্মীদের উত্ত্যক্তের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১২:২৭আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১২:২৭

সিরাজগঞ্জ সিরাজগঞ্জে নারী সহকর্মীদের উত্ত্যক্ত করার অভিযোগে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা দক্ষিণ মাদার ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মোবাইলে রেকর্ডকৃত অভিযুক্ত ওই শিক্ষকের কথপোকথন এবং জোরপূর্বক সহকর্মীদের আপত্তিকর ছবি দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (১ আগস্ট) সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালেকের সুপারিশের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা সিদ্দিকী তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা সিদ্দিকী বুধবার বিকালে (২ আগস্ট) বলেন, মোবাইলে রেকর্ডকৃত ওই শিক্ষকের কথপোকথন এবং সহকর্মীদের আপত্তিকর ছবি দেখতে বাধ্য করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে। আবু সাঈদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নিতেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে বলা হয়েছে।

প্রসঙ্গত, নারী সহকর্মীদের প্রায়ই উত্ত্যক্ত করায় শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে গত ১০ জুলাই ভুক্তভোগী ৩ নারী শিক্ষিকার পক্ষে অভিযোগ দেন ওই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের