জেলগেট থেকে তুলে নেওয়া হলো বিএনপি নেতাকে, পুলিশ জানে না কিছু

জয়পুরহাট প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ১১:১২আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১১:১২

বিএনপি জামিন পেয়ে জেল থেকে বের হওয়ার পরপরই জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জেলগেট থেকে বের হওয়া মাত্রই তাকে নীল রংয়ের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশ কিছু জানে না, বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
পরিবার সূত্রে জানা গেছে, নাশকতার ৮ মামলায় কারাগারে ছিলেন আব্দুল গফুর। আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি কারাগার থেকে বের হওয়া মাত্র নীল রংয়ের একটি মাইক্রোবাস (নম্বর ঢাকা মেট্রো-চ-১১-৫৩৮৮) তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।
বিএনপি নেতা আব্দুল গফুরের স্ত্রী সাহিদা খানম অভিযোগ করেন, জামিন পাওয়ার খবর পেয়ে তিনিসহ বিএনপির নেতা-কর্মীরা ওইদিন সকালে জেলগেটের বাইরে তার (আব্দুল গফুর) অপেক্ষায় ছিলেন। এসময় তিনি নীল রংয়ের একটি মাইক্রোবাস জেলখানা বের হয়ে যায়। পরে তিনি জানতে পারেন ওই মাইক্রোবাসেই তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়।
জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাত দশটার দিকে পুলিশ সুপার রশীদুল হাসানের সঙ্গে দেখা করেছি। তিনি জানিয়েছেন এ ব্যাপারে তারা কিছু জানে না।’

পুলিশ সুপার রশীদুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, আব্দুল গফুরকে জেলগেট থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের