সিরাজগঞ্জে সড়ক দুর্ঘনায় দুই জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ১৪:১১আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৫:৫৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘনায় দুই জন নিহত

সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরের বেতলি বাজারে রবিবার বেলা ১২টা দিকে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। ইফাত-ইমরান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত ও ছয় জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের মোহাম্মদ আলি (২৫) ও ভ্যান চালক আব্দুল বাতেন (২৪)

এনায়েপুর থানা ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে আব্দুল বাতেনের লাশ থানায় নিয়ে এসেছি। মোহম্মদ আলির লাশ তার স্বজনরা নিয়ে গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করায় প্রকৃত সংখ্যা জানা যায়নি। তবে প্রকৃত সংখ্যা জানার চেষ্টা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

/জেবি/

আরও পড়তে পারেন: ৫৭ ধারা বাতিলের দাবি যশোরের সাংবাদিকদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম