চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৪:২৭আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৫:৫০

 

চাঁপাইনবাবগঞ্জে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে  আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নারী মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার তরিকুল ইসলামের স্ত্রী মোসা. গেলেবানু ওরফে গেলে (৪২)। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল গেলেবানুর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন ২০১৫ সালের  ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯-১ এর টেবিল ১(খ)ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আঞ্জুমান আরা ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন  অ্যাডভোকেট আব্দুল ওদুদ।

/জেবি/

আরও পড়তে পারেন: ৭ বছর ধরে তালাবদ্ধ সেন্টমার্টিন হাসপাতাল

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম