সিরাজগঞ্জে সড়কের খানাখন্দ সংস্কারে গাফিলতি: প্রকৌশলীকে প্রত্যাহারের নির্দেশ সেতুমন্ত্রীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৫:২৫আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৬:২৬

ওবায়দুল কাদের সিরাজগঞ্জের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবু হেনা মুস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিরাজগঞ্জের মহাসড়কে খানাখন্দ সংস্কারের কাজে গাফিলতি, ৬ কোটি টাকার সরকারি বরাদ্দ নয়-ছয় ও ভাগ-বাটোয়ারার অভিযোগে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

বুধবার (৯ আগস্ট) বিকাল পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের হাটিকমরুল মোড়ে সড়কের কাজ পরিদর্শনে এসে কাজের ধীরগতি ও অনিয়ম দেখে সেতুমন্ত্রী এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের একই সঙ্গে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবু রোশন এবং পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে শোকজ করেন।

মন্ত্রী আগামী ১০ দিনের মধ্যে সিরাজগঞ্জের সব মহাসড়কে খানাখন্দ সংস্কারের নির্দেশ দেন। এজন্য তিনি সওজ কর্মকর্তা ও কমর্চারীদেরও সতর্ক করেন।

এসময় সিরাজগঞ্জ সদর (কামারখন্দ ও সিরাজগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ও হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জের সাহজাদপুরের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআর/এফএস/ 

আরও পড়ুন- কিস্তি দিতে না পারায় এনজিওকর্মীর কটূক্তি, গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী