বন্যাকবলিত এলাকা থেকে কোরবানির পশু কেনার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ১৬:৫৯আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৭:১৪

ফেসবুকে শাহরিয়ার আলমের স্ট্যাটাস ঈদে কোরবানির পশু কেনার সময় উত্তরের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। দুর্গতদের কাছ থেকে কোরবানির পশু কিনের তাদের সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টা ১৮ মিনিটে প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ আহ্বান জানিয়েছেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘সম্ভব হলে এবার কোরবানি ঈদ এবং কোরবানির উদ্দেশ্যে গরু বা খাসী কেনা নিয়ে একটু ভাববেন। উত্তরের যে এলাকাগুলোতে বন্যা হচ্ছে, সেই এলাকাগুলোতে প্রচুর কোরবানি উপযোগী গবাদি পশুও আছে। যারা বিশেষ করে একাধিক কোরবানি দেন, তারা উত্তরের বন্যাকবলিত এলাকা থেকে পশুগুলো ক্রয় করতে পারেন এবং সেইসব স্থানেই কোরবানি করতে পারেন। হঠাৎ বন্যার কবলে পড়া মানুষেরা অনেক উপকৃত হবেন। আমিও তাই করবো ইনশাআল্লাহ।’

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ট্যাটাসে ইতিবাচক ও নীতিবাচক অনেকে মন্তব্য লিখেছেন। এদের একজন হলেন রাফি আল রাসেল রাহি। তিনি লিখেছেন, ‘সব কিছু জনগনের উপর চাপিয়ে দেন কেন?? বন্যা নিয়ন্ত্রনে আপনারা সরকারি কি উদ্যোগ নিয়েছেন আগে সেটা বলুন।’ জবাবে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘চোখ এবং কান খোলা রাখুন দেখতে এবং শুনতে পাবেন।’ আরেকজন আতিয়ার সুমন লিখেছেন, ‘মাননীয় মন্ত্রী আপনার পরামর্শের জন্যে ধন্যবাদ। জয়পুহাটের বন্যা পরিস্থিতিতে আপনার সরকারের কোন ভূমিকাই আমরা দেখছিনা।’

/এফএস/ 

আরও পড়ুন- বন্যায় কিছুটা খাদ্য সংকট দেখা দিয়েছে: অর্থমন্ত্রী

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম