গোসল করতে নেমে খালেদ মাসুদ পাইলটের বাবার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১৫:০৮আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৫:৪৩

শামসুল ইসলাম মোল্লা (ফাইল ছবি) জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল ইসলাম মোল্লা পুকুরে গোসল করতে নেমে মারা গেছেন। রবিবার রাজশাহীর সাগরপাড়া এলাকায় বাড়ির সামনের পুকুরে গোলস করার সময় তার মৃত্যু হয়, বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকাল ১১টার দিকে শামসুল ইসলাম পুকুরে গোসল করতে যান। পরে অনেকক্ষণ না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে।
পাইলটের চাচাতো ভাই সোহেলও জানান, চাচা পুকুরে গোসল করতে গিয়ে অনেক দেরি করায় বাড়ির সামনের পুকুরে গিয়ে খোঁজ করা হয়। এসময় পানির নিচে তার মৃতদেহ পাওয়া যায়। 
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক চিন্ময় কান্ত দাস বলেন, ‘খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পুকুর পাড়েই শামসুল ইসলামকে পরীক্ষা করা হয়। উদ্ধারের আগেই পানিতে ডুবে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন।’
উল্লেখ্য, শামসুল ইসলাম মোল্লা সাবেক ফুটবলার ছিলেন, পাকিস্তান আমলে পাকিস্তান যুব দলের হয়ে রাশিয়ায় খেলেছেন। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় দলে না খেললেও মোহামেডান এবং আবাহনীর হয়ে খেলেছেন তিনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টরও ছিলেন।

/জেবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের