রাজশাহীতে ছাত্রীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৭, ২২:৩১আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২২:৩৬

কারাগার রাজশাহীর পুঠিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরজাহান আক্তার মিনুকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে (২৮ আগস্ট)গ্রেফতারের পর বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কোর্ট ইন্সপেক্টর খুরশিদা বানু কণা বলেন, ‘শিক্ষক নূরজাহান আক্তারকে শিশু আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, রবিবার (২৭ আগস্ট) রাতে নির্যাতিত স্কুলছাত্রী জান্নাতুল আক্তার যুথির বাবা জহরলাল আলী ওই শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, পড়া না পারার অভিযোগে গত ২২ আগস্ট শিক্ষার্থী যুথিকে বেদম মারধর করেন শিক্ষক মিনু।

তবে স্কুলছাত্রীর বাবা জহরলালের অভিযোগ, একই গ্রামে বাড়ি ওই শিক্ষকের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরে তার মেয়েকে মারধর করা হয়েছে। পরে স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা করালে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৭ আগস্ট যুথিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, মামলায় শিক্ষক মিনুকে একমাত্র আসামি করা হয়েছে।সোমবার ভোররাতে উপজেলার খোকসা গ্রামে নিজ বাড়ি থেকে শিক্ষক মিনুকে গ্রেফতারের পর সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের