শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৫ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১৩

সিরাজগঞ্জ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতাকে সাময়িকভাবে বহিস্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে উপজেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিতের নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, যুগ্ম সম্পাদক নেছারুল হক, দফতর সম্পাদক আকাশ মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ফয়সাল ইসলাম সেতু ও পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলসহ ৫ নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে সাময়িক বহিস্কারের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিস্কার করা হবে না, এ মর্মে ৪৮ ঘণ্টার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও সংগঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হাসান সুনামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বহিষ্কৃত ওই ৫ নেতাকে সাংগঠনিকভাবে দায়ী করা হয়েছে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের