নওগাঁয় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণ, গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ০১:৫৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০১:৫৯

নওগাঁ নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও মোবাইলে ধারণ করে প্রচারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- মো. রকি (১৬) ও মিজানুর (১৫)। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার বদলগাছী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রকি উপজেলার কন্দুনা গ্রামের জহুরুলের ছেলে এবং মিজানুর একই গ্রামের আলম হোসেনের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কয়েকদিন আগে উপজেলার কন্দুনা গ্রামের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে এই দুই যুবক এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে প্রচারও করে তারা। গত শনিবার ওই মাদ্রাসা ছাত্রীর বাবা থানায় তাদের নামে মামলা দায়ের করলে রকি ও মিজানুরকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, আটককৃতদের কাছ থেকে ধর্ষণ চেষ্টার চিত্রসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার তাদের জেলহাজতে পাঠানো হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ