বৃহস্পতিবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজশাহী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহীর আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। এরই অংশ হিসেবে গত দুই দিনে ( সোম ও মঙ্গলবার) ১৯ জামায়ত-শিবির কর্মীসহ ১১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়মিত অভিযানে চালিয়ে আমার বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করি। তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও কমতি না থাকে সেজন্য গোয়েন্দা নজরদারিসহ গ্রেফতার অভিযান আরও বাড়ানো হয়েছে। নাশকতাসহ আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারে এমন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠিাচ্ছি।’

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে প্রধানমন্ত্রীর জনসভা হবে। এই এলাকাটি পুঠিয়া ও মতিহার থানা এলাকার কাছাকাছি। তাই এই দুই এলাকায় বেশি অভিযান চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,বৃহস্পতিবার বেলা ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর হরিয়ান সুগার মিল মাঠে জনসভা করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে এবং জনসভার শৃঙ্খলা আনার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ -রাজশাহী ও নওগাঁ- রাজশাহী মহাসড়ক দিয়ে জনসভা অভিমুখী গাড়িগুলো মাহেন্দ্রা বাইপাস সংলগ্ন এলাকায় পার্কিং করতে হবে। নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে জনসভা অভিমুখী গাড়িগুলো কাটাখালী জুট মিল মাঠে ও সংলগ্ন নর্দান পাওয়ার প্লান্ট এলাকায় পার্কিং করতে হবে। তবে ভিআইপি ও স্টিকারযুক্ত গুরুত্বপূর্ণ জিপ ও মাইক্রোবাস জাতীয় গাড়িগুলো জনসভা সংলগ্ন মাঠ ও মাঠের আশেপাশে পার্কিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও অবস্থাতেই বড় গাড়ি যেমন বাস,ট্রাক ইত্যাদি কাটাখালী হতে জনসভাস্থলের দিকে এবং মাহেন্দ্রা বাইপাস থেকে জনসভা স্থলগামী সরু সড়কে প্রবেশ করতে দেওয়া হবে না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের