চাঁপাইনবাবগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৯

আসামিরা চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের জিয়ারুল ইসলাম (২৮), একই ইউনিয়নের কাশিয়াবাড়ী ঘাইসাপাড়ার নজরুল ইসলাম (৪০) ও একই গ্রামের এজু ওরফে নজু (৪৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ আগস্ট শিবগঞ্জের চন্ডীপুরে এক কিশোরী তার খালুর বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত ১টার দিকে ঘরের সিঁদ কেটে কিশোরীকে অপহরণ করে জিয়ারুলসহ তার সহযোগীরা। পরে তারা মোটরসাইকেলে মেয়েটিকে গড়পাড়া এলাকার বিটুলের বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরের দিন ওই কিশোরীকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই  আবুল কালাম আজাদ দুই আসামিকে অব্যাহতি দিয়ে ২০১৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ  বিচারক আসামিদের উপস্থিতে তিন জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও  তিন বছরের বিনাশ্রম দণ্ড দেন।

সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বেগম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

আরও পড়ুন:

মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম