রাজশাহীতে সাংবাদিক বুলবুল চৌধুরীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪১

বুলবুল চৌধুরী রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক বুলবুল চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগসহ নানা জটিলায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সোনালী সংবাদ, দৈনিক জনতা, দৈনিক বাংলা, দৈনিক মুক্তকণ্ঠ, দৈনিক যুগান্তর পত্রিকায় কাজ করেছেন। বুলবুল চৌধুরী রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

সিনিয়র সাংবাদিক বুলবুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

এদিকে সাংবাদিক বুলবুলের মৃত্যুতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার এক শোকসভার আয়োজন করেছে। ওইদিন বিকেলে ৫টায় আরইউজে কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- মাদারীপুরে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান