রোহিঙ্গা শরণার্থীদের জন্য নওগাঁয় ত্রাণ সংগ্রহ

নওগাঁ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪০

নওগাঁ

‘বিশ্ব বিবেক জেগে উঠো, রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য কর’ স্লোগানে নওগাঁয় ত্রাণ সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় থেকে এ সংগ্রহ শুরু হয়েছে। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ সহায়তা কমিটির উদ্যোগে নওগা’র বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করা হবে। 

এসময় কমিটির আহ্বায়ক আতাউর রহমান খোকা, সদস্য সচিব রোটারিয়ান চন্দন দেব, সমন্বয়ক খন্দকার রেজাউর রহমান টুকু, অর্থ সচিব শহীদুল ইসলাম সাথী, নওগাঁ জেলা নাগরিক পরিষদ সভাপতি ও সাবেক শিক্ষক এসএম আবু জাফর, প্রথম আলো নওগাঁর বন্ধু সভার সভাপতি তাসলিমা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সম্প্রতি মায়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের কারণে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তারা অর্ধাহার ও অনাহারে দিন কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়াতে ও একটু সহযোগীতা করতেই রোহিঙ্গা শরণার্থী ত্রাণ সহায়তা কমিটি এ উদ্যোগ নিয়েছে। নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ঘুরে খাদ্য ও বস্ত্রসহ অন্যান্য দ্রব্য সংগ্রহ করা হবে। পরে তা রোহিঙ্গাদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়তে পারেন: ফুলবাড়ী সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলো বিএসএফ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম