বগুড়ায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক

বগুড়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:০১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:০১

বগুড়ায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক বগুড়া সদর থানা পুলিশ দুই চিকিৎসকসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওয়াববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে রেটিনা কোচিং সেন্টার আয়োজিত অনুষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয়।

সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, দেশে অন্তর্ঘাতমূলক কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছিল। তাদের বিরুদ্ধে। এসআই নুরে আলম বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ জানায়, শুক্রবার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে রেটিনা কোচিং সেন্টার আয়োজিত অনুষ্ঠানে জামায়াত-শিবিরের কিছু নেতাকর্মী সমবেত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেখানে আমন্ত্রণ জানিয়ে গিফট দেওয়ার ব্যবস্থা করা হয়। ৩ শতাধিক শিক্ষার্থী সেখানে ছিলো। সেখান থেকে অনেকেই পালিয়ে গেলেও ১২ জনকে আটক কর হয়। আটককৃতদের মধ্যে ৩ জন হলেন-মাসুদ রানা, মোজাম্মেল হক এবং নাঈম। এ অনুষ্ঠানের জন্য প্রশাসনের কোনও অনুমতি ছিল না।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানায়, রেটিনা কোচিং সেন্টারের এই অনুষ্ঠানের আড়ালে আসন্ন দুর্গা পূজা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অন্তর্ঘাতমূলক কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছিল। শুক্রবার দুপুরে গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ২ জন চিকিৎসকসহ ওই কলেজের ৮ জন ছাত্র এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ২ জন ছাত্রকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জামায়াত-শিবিরের নেতাকর্মী দাবি করেছে। তারা রেটিনা কোচিং সেন্টারের পরিচালনা পরিষদের সদস্য। রাত সোয়া ৮টায় এ খবর পাঠানো সময় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

ওসি আরও জানান, মামলা না হওয়া পর্যন্ত আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম