চুয়াডাঙ্গা থেকে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৩

চুয়াডাঙ্গা থেকে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে রোহিঙ্গা শরণার্থী সন্দেহে মনসুর আলম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত বুধবার রাতে মনসুর আলম চুয়াডাঙ্গা রেল স্টেশনে ঘোরাফেরা করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

তবে আটক মনসুর আলম জানান, তিনি গত রবিবার সকালে কাজের সন্ধানে কক্সবাজার থেকে চট্টগ্রাম যান। পরে ঢাকা হয়ে চুয়াডাঙ্গা আসেন। এরপর এলাকাবাসী তাকে ধরে রোহিঙ্গা শরণার্থী সন্দেহে পুলিশে দেয়।

মনসুর আলম নিজেকে বাংলাদেশি দাবি করে জানান, তিনি কক্সবাজার জেলার খোকতাখালী গ্রামের কামাল মিয়া ছেলে। তার মার নাম মরিয়ম খাতুন। তিনি পেশায় রিকশা চালক বলে জানান।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, রোহিঙ্গা শরণার্থী সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তার সঠিক পরিচয় পেতে কক্সবাজার পুলিশের সহযোগীতা চাওয়া হয়েছে।

 আরও পড়তে পারেন: নারীসহ চার রোহিঙ্গা চমেক হাসপাতালে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম