ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকসহ ২৪ জনের বিরুদ্ধে শিবিরের মামলা

রাজশাহী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০১:০২

রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়। বাকি নয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাটি দায়ের করেন রাবি শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম। আদালতের বিচারক জুলফিকার উল্লাহ মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মতিহার থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী আবু মোহাম্মদ সেলিম।

মামলার এজারভুক্ত আসামিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ সভাপতি মাহফুজ আল আমিন, শাদীদ মুনতাসির এলাহী, বরজাহান আলী, আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, আবিদ আহসান লাবন, মেহেদী হাসান মিশু, দফতর সম্পাদক আবুল বাশার, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহ-সম্পাদক আরমান কায়সার আবির।

আইনজীবী আবু মোহাম্মদ সেলিম বলেন, গত ৮ আগস্ট শহীদ সোহরাওয়ার্দী হলে ১৩ ছাত্রশিবিরের নেতাকর্মীকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ অভিযোগে বৃহস্পতিবার রাবি শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম বাদী হয়ে মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৩২৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আবু সেলিম আরও বলেন, মামলাটি ফাইল করেছেন আইনজীবী মিজানুল ইসলাম। তিনি মামলাটি আদালতে উপস্থাপন করেছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘এ ধরনের মামলার কোনও নথি আদালত থেকে তাদের কাছে পৌঁছেনি। আদালত থেকে নথিপত্র থানায় আসলে বিচারকের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘শুনেছি ছাত্রলীগের বিরুদ্ধে শিবির মামলা করেছে। মামলার বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। শিবির মামলা-হামলা করে ছাত্রলীগকে প্রতিহত করতে পারবে না। শিবিরকে প্রতিহত করতে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান