চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৪

আইন-আদালত চাঁপাইনবাবগঞ্জে রুবেল হত্যা (৩০) মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই রায় দেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক (৩১) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মাহাতাব উদ্দিনের ছেলে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম জানান, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের তোবজুল ইসলামের ছেলে রুবেল বিদেশ থেকে আসার পর আসামি আব্দুল মালেককে ১৮ হাজার টাকা ধার দেন। ধারের টাকা চাইতে গেলে ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর আব্দুল মালেক একই ইউনিয়নের চোহান বিলের আখ ক্ষেতে রুবেলকে নিয়ে গিয়ে পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রাখে। ঘটনার এক মাস পর মালেক মৃত রুবেলের কঙ্কাল বস্তায় করে আনার সময় বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে এসব আলামত উদ্ধার করে। এ ঘটনায় রুবেলের বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানার এসআই  জামাল উদ্দিন ২০১০ সালে ৩১ জানুয়ারি আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। পরে সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ  সোমবার আব্দুল মালেককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন বিচারক।

এ মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট একরামুল হক।

আরও পড়ুন:

বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের নাগরিকত্ব কী হবে?

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের