ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৩

ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ‍ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে হিলি সড়কের পাঁচবিবি উপজেলার শিমুলতলিতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন।

এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক অর্নব বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক)ভর্তি আছেন।

নিহতরা হলেন, সোহেল (২৪)ও সালমান (২৫)। তারা সম্পর্কে খালাতো ভাই। সোহেল এর বাড়ি পাঁচবিবির দমদমায় আর সালমানের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি থেকে জয়পুরহাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক শিমুলতলি বাজার মোড়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সোহেল ঘটনাস্থলেই মারা যান। আর অপর দুই আরোহী অর্নব ও সালমানকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। শজিমেকে পৌঁছার পর চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা জামান বলেন, ‘সালমান এবং অর্নবের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে রেফার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, ‘জয়পুরহাট-পাঁচবিবি সড়কের শিমুলতলি বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ট্রাকটি (নম্বর-ঢাকা মেট্রো-ট-১৮৩৭৬৩) আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

আরও পড়তে পারেন: যশোরে কুমারী পূজা অনুষ্ঠিত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক