উন্নয়ন ও শান্তির জন্য শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১৮:০৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৮:০৫

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম (ছবি: প্রতিনিধি) উন্নয়ন ও শান্তির জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনও বিকল্প নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনেও মানুষকে  নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সোমবার রাতে ওই জনসভায় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। কারও অযৌক্তিক দাবি মেনে নেওয়ার সুযোগ নেই।’

ফুলকোচা প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ তালুকদার।

পরে বেজগাতি বাজারে মোহাম্মদ নাসিমের অংশগ্রহণে আরেকটি জনসভা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাসুদ রানা। সেখানে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনও বিকল্প নেই। কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই। জনগণ ভোটের মালিক। ভোটাররাই নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে।’

আরও পড়ুন- ‘খাদ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে গেলে চালের দাম আরও বাড়বে’

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম