পাবনায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১৮:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৮:০৮

পাবনা নিখোঁজের তিনদিন পর পাবনার ঈশ্বরদী থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে তোতা মিয়ার (২৫) মরদেহ পাওয়া যায়।

তোতা পাবনা পৌর শহরের শিবরামপুর জলিল হাজি রোড এলাকার লোকমান মোল্লার ছেলে।

সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) মো. জহুরুল হক জানান, ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক সড়কের ঈশ্বরদী উপজেলার ছিলিমপুর বাজারের কাছে রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সহকারী পুলিশ সুপার আরও জানান, তিনদিন আগে পাবনা থেকে নিখোঁজ হন অটোরিকশা চালক তোতা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়েছে বিএসএফ 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম