রাবিতে শিক্ষক লাঞ্ছিত: দ্রুত বিচার দাবি

রাবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ১৪:৪০আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৪০

রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার ঘটনা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি জানান।

জানা যায়, সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) চত্বরে শিক্ষার্থীরা মিলিত হয়ে মানববন্ধন করে। সেখানে শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত শেষে বিচারের দাবি জানান। এ সময় ইন্সটিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, আইবিএ’র পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গঠন করা তদন্ত কমিটির প্রধান অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার কাছে স্মারকলিপি দেন।

এর আগে গত ৪ অক্টোবর রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও অর্থনীতি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আবু শামস রেজাউল হাসান করিম বকশী।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর করা নিয়ে আইবিএ’র শিক্ষক অধ্যাপক হাছানাত আলীকে মারধর করেন তারই ছাত্র আবু নাহিদ মো. হায়দার। ওইদিন বিকালে নাহিদকে আটক করে পুলিশ। পরে রাতে ওই শিক্ষক মতিহার থানায় নাহিদের বিরুদ্ধে মামলা করেন। পরদিন ২৬ সেপ্টেম্বর নাহিদকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন:

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের