বগুড়ায় সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকি

বগুড়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৭, ১৪:০৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:১৪

হুমকি বগুড়ায় চার উপজেলার ছয় চিকিৎসকের কাছে সর্বহারা পার্টির পরিচয়ে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফলে  এই পরিবারগুলোয় আতঙ্ক তৈরি হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকালের ওই ঘটনা চিকিৎসকরা সংশ্লিষ্ট থানায় অবহিত করেছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. আবদুল ওয়াদুদ বুধবার (১১ অক্টোবর) হুমকির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যেসব ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে সে সব নম্বর পরবর্তীতে বন্ধ পাওয়া গেছে।’  

যাদের হুমকি দেওয়া হয়েছে তারা হলেন সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আতিকুজ্জামান, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. দেলোয়ার হোসেন ও অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. জাহিদুল কবির, নন্দীগ্রামের বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. বলরাম কুমার সাহা এবং নন্দীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. আবদুল ওয়াদুদ বলেন, ‘গত শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ছয় চিকিৎসকের কাছে মোবাইল ফোনে কল আসে। ফোন ধরলে ওপাশ থেকে নিজেকে সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার পরিচয় দেয় এক ব্যক্তি। সে জানায়, প্রতিপক্ষ ও প্রশাসনের হামলায় তাদের অনেক সদস্য আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রয়োজন। তারা বিকাশ নম্বর দিয়ে আধা ঘণ্টার মধ্যে টাকাগুলো পাঠাতে বলে। না হলে পরিবারের সদস্যদের অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়।’

ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, ‘গত শনিবার ঘটনাটি ঘটলেও কয়েকদিন পোপন রাখা হয়েছিল। বুধবার(১১ অক্টোবর) ঘটনা জানাজানি হয়েছে। স্থানীয় থানা ছাড়াও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। এছাড়া সর্বহারা পরিচয়ে যেসব নম্বর দিয়ে ফোন ও বিকাশ করতে বলা হয়েছিল পরে সেসব নম্বর বন্ধ পাওয়া যায়। এছাড়া ট্র্যাকিং করে একটি সিম ঢাকার সাভার এলাকার বলে জানা গেছে।’

সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আতিকুজ্জামান আমাকে হুমকির ঘটনা জানানোর পরপরই ব্যবস্থা নিয়েছি। ঢাকার সাভার এলাকা থেকে প্রতারকরা নম্বর সংগ্রহ করে খারাপ কোনও উদ্দেশ্যে ফোন করেছিল বলে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘বিকাশ নম্বরের মাধ্যমে তারা টাকা দাবি করেছিল। পরবর্তীতে আর কোনও ফোন আসেনি।’

আরও পড়ুন: বগুড়ায় সর্বহারা পার্টির পোস্টারিং নিয়ে আতঙ্ক

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম