প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৮:০৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৮:১৮

কটুক্তির অভিযোগে গ্রেফতার যুবক

রাজশাহীর তানোর উপজেলায় ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাশিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১৩ অক্টোবর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার লালপুকুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে রাশিকুল ইসলাম (৩০) তার নিজের নামে খোলা ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর কথা লিখে পোস্ট করে। বিষয়টি এলাকার ফেসবুক ব্যবহারকারীসহ পাঁচন্দর ইউপি’র ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গাফ্ফার দেখে গত ১৪ অক্টোবর রাতে বাদী হয়ে তানোর থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। এই মামলার ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

আরও পড়তে পারেন: প্রধানমন্ত্রী নিজে ডিএনডি প্রকল্পের নির্দেশ দিয়েছেন: শামীম ওসমান

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের