রুয়েটের ৩ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

রাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ১৩:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৪:৩০

রুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৬ সালের জন্য তাদের মনোনীত করেছেন। ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

২০১৬ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন-পুরকৌশল বিভাগের আশরাফুল ইমরান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের  জাহিদুল ইসলাম এবং ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের রুহুল আমিন রাতুল।

রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬ সালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠিয়েছিলাম। সেখান থেকে তিনজনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেশনজটের কারণে ২০১৫ সালের ব্যাচটি পাস করে বের হতে না পারার কারণে  ওই সালের জন্য কোনও শিক্ষার্থীর নাম প্রস্তাব করা হয়নি।’

প্রসঙ্গত,সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০১৫ ও ২০১৬ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জনের নাম প্রকাশ করে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী