মানবিকতার মাধ্যমেই বন্দিদের সংশোধনের সুযোগ দিতে হবে: কারা মহাপরিদর্শক

রাজশাহী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ২০:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২০:৪২

রাজশাহীতে কারা মহাপরিদর্শক (ছবি: প্রতিনিধি) কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, ‘কারাগারে বন্দিদের নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। মানবিকতার মাধ্যমেই তাদের সংশোধনের সুযোগ দিতে হবে।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি এই কথা বলেন। ৫১তম ব্যাচে নতুন নিয়োগপ্রাপ্ত ৩২০ কারারক্ষীর মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক।

তিনি আরও বলেন, ‘বন্দিদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের সংশোধনে কাজ করে যাচ্ছে কারা অধিদফতর। সবার আগে সংশোধন, এই কথাটি কারারক্ষীদের মাথায় রাখতে হবে। কারাগারের ভেতর অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কারারক্ষীদেরই ভূমিকা পালন করতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে অন্যান্য সংস্থার মতো কারা অধিদফতরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এজন্য সরকার কারা ব্যবস্থাপনার উন্নয়নে আরও ৯টি কারাগার নির্মাণ করছে। রাজশাহীতেও নির্মাণ করা হচ্ছে কারা প্রশিক্ষণ একাডেমি।’

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বেলুন ও পায়রা উড়িয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন। পরে কর্মকর্তাদের নিয়ে তিনি এ উপলক্ষে কেক কাটেন। এ সময় কারা অধিদফতরের রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আলতাফ হোসেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, জেল সুপার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ময়মনসিংহে ওএমএসের ক্রেতা নেই, বরাদ্দের চাল যাচ্ছে কোথায়?

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী