হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামির আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১২:১৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১২:১৮

সিরাজগঞ্জ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর হাতকড়াসহ পালিয়ে গিয়েছিলেন মাদক মামলার আসামি মাহমুদুল হাসান (২৮)। তবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে জেলা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। আদালত জামিন আবেদন মঞ্জুর করলে স্বজনদের মাধ্যমে বেলকুচি থানায় জামিনের রিকল ও হাতকড়া জমা দেন ওই আসামি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি সাজ্জাদ হোসেন  বলেন,বৃহস্পতিবার রাত ২টার দিকে বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম,শরীফুল ইসলাম,শামীম আহম্মেদ,জুলাহাস আহম্মেদ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ, আব্দুল মতিন ও আবু বকর সিদ্দীক মিলে হাসানকে গ্রেফতার করেছিলেন। গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময়  আসামি হাসান এসআই আলীমের নাকে ঘুষি মেরে হাতকড়াসহ পালিয়ে যান। খাল সাঁতরে দূরে পালিয়ে গিয়েছিলেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান বলেন,অভিযানে অংশ নেওয়া ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এখনও কোনও ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের গাফিলতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতি থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: হাতকড়াসহ পালালো ওয়ারেন্টভুক্ত আসামি

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম