রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ কর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৯:৩৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৯:৩৩

রাজশাহী রাজশাহীতে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে (৩০ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার দুপুরে নগরীর আলিগঞ্জ মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাজপাড়া থানা এলাকার আলিগঞ্জ মাদ্রাসায় অভিযান চালায় রাজপাড়া থানা পুলিশ। এ সময় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে জিহাদি বইসহ আটক করা হয়। এ ব্যাপারে নাশকতা পরিকল্পনার অভিযোগে থানায় মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মাহাবুবুর রহমান (২৭), গোদাগাড়ী উপজেলার সোলায়মান (১৯), মোহনপুর উপজেলার সবুজ আহম্মেদ (২৩), পবা উপজেলার আবদুল মমিন (২০), চারঘাট উপজেলার এস এম মোজাহিদ (২০), নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার আবদুল আওয়াল (৫০), বহরমপুর মহল্লার শাহাদৎ (১৯), নগরীর বসুয়া পাড়া মহল্লার তৌহিদুর রহমান (২০), রাজপাড়া থানার হড়গ্রাম এলাকার শফিকুজ্জামান (২২), নগরীর শাহমখদুম থানার বায়া এলাকার শাহাদৎ হোসাইন (২২), চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আবু সাদ (১৭) ও শিবগঞ্জ উপজেলার দেলোয়ার হোসেন (২৩)।

আরও পড়ুন:
দুপচাঁচিয়ায় স্কুলছাত্রী আত্মহনন প্ররোচনা মামলা: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম