সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা মালেক খুনের ঘটনায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ২০:১১আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২০:১১

  মামলা

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা আব্দুল মালেক খুনের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। নিহতের ভাই মুছা শেখ বাদী হয়ে রবিবার রাতে মামলা দায়ের করেছেন। মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

মামলায় শহরের ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জানপুর মহল্লার আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম, একই এলাকার শাহ আলমের ছেলে সোহেল রানা (১৯), মতৃ দবির শেখের ছেলে মো. সুমন ওরফে সুদারু সুমন এবং তাদের সহযোগী খায়রুল ও হাক্কু শেখসহ আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর পরই নজরুল ও সোহেলকে পুলিশ গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান আনিছ জানান, পাওনা টাকা পরিশোধ নিয়ে বড় ভাই মুছার সঙ্গে নজরুলের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে নজরুলসহ তার লোকজন রবিবার দুপুরে শহরের ২ নং খলিফা পট্টিতে কুপিয়ে ও ছুরিকাঘাতে মুছার ছোট ভাই পৌর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেককে হত্যা করে। পুলিশ দু’জনকে গ্রেফতার করার পর বাকিদের খুঁজছে।

 আরও পড়ুন: মন্দির ভাঙচুর ও অপসারণের ঘটনায় মামলায়, আটক ৬

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের