জঙ্গিবাদের মূলশক্তি ভেঙে দেওয়া হয়েছে: আইজিপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৩:৩০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৩:৩১

আইজিপি এ কে এম শহীদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিবাদের মূলশক্তি ভেঙে দেওয়া হয়েছে। সারাদেশে জঙ্গিরা যেভাবে আত্মপ্রকাশ করেছিল ঠিক তেমনভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে তাদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে। কিছু দুষ্কৃতকারী নিহত হয়েছে। দেশে আজ জঙ্গিদের নিশ্চিহ্ন করা হয়েছে। জঙ্গি হামলার আর কোনও আশঙ্কা নেই।’

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত ভবন উদ্বোধনকালে আইজিপি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এম খুরশিদ হোসেন, সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।

পরে আইজিপি ৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের