নকল সরবরাহের চেষ্টা ও উত্ত্যক্ত করায় তিন জনের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৯:৩৯

কারাদণ্ড

বগুড়ায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টা করায় এক তরুণকে ও দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিভিন্ন সময় গ্রেফতার এই তিন জনকে রবিবার বিকালে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ সাজা দেন। পরে সাজাপ্রাপ্ত তিন জনকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার মুরইল গ্রামের নুর মোহাম্মদ রবিবার দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক জেএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহের চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

অন্যদিকে উপজেলার চকঝিনাহাট গ্রামের শাহাদত হোসেন (৩৭) প্রতিবেশী এক গ্রাম পুলিশের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। রবিবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ ওই গ্রাম পুলিশের সহযোগিতায় বখাটে শাহাদত হোসেনকে গ্রেফতার করে। বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দেন আদালত।

এছাড়া শিবগঞ্জের বেলাই গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে তাইজুল ইসলাম (৩৫) প্রতিবেশি এক তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। পুলিশ রবিবার সকালে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 আরও পড়তে পারেন: চিকিৎসার নামে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম