ইনুর ৮০ পয়সা, ২০ পয়সার ধারণায় আমরা বিশ্বাসী নই: দিলীপ বড়ুয়া

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৯:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:৩০

রাজশাহীতে দিলীপ বড়ুয়া (ছবি: প্রতিনিধি) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ৮০ পয়সা ও ২০ পয়সার ধারণায় সাম্যবাদী দল বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দিলীপ বড়ুয়া। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এই মন্তব্য করেন।

রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের বাংলোয় আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘১৪ দল একটা অভিন্ন সত্তা। ২৩ দফার ভিত্তিতে এই সত্তাটি হচ্ছে অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, রাজনৈতিক ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদবিরোধী সংগ্রামী সত্তা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে। সব প্রগতিশীল শক্তিকে এক হতে হবে। এখানে ৮০ পয়সা বা ২০ পয়সার প্রশ্ন নয়। এখানে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন।’

১৪ দলে পাওয়া-না পাওয়া নিয়ে সমস্যা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ‘এখানে সব দলের সব চাওয়া পূরণ হবে তার কোনও নিশ্চয়তা নেই। আমি তো মন্ত্রীও না, এমপিও না। আমার তো কিছু নেই। পাওয়ার জন্য তো আমি রাজনীতি করছি না। কাজেই না পাওয়ার বেদনা থেকে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না।’

আগামী নির্বাচনে ১৪ দলের অবয়ব বাড়তে পারে উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা আগামী নির্বাচনে বাস্তবসম্মতভাবে চারটি আসন চাইবো। জামায়াত-বিএনপির সমালোচনা করে এই নেতা বলেন, রাজনৈতিভাবে জামায়াত দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত। এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশে জনগণের কল্যাণমুখী কোনও কাজ হওয়ার সম্ভাবনা তো নেই, মুক্তিযুদ্ধের চেতনাকেও সমুন্নত রাখার বাস্তব অবস্থাও নেই। এটা আমাদের মূল্যায়ণ।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয়, আগামী নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের অন্য কোনও পন্থা দেশে নেই। যদি দুর্ঘটনাবশত অন্য কোনও পন্থায় ক্ষমতা হস্তান্তর হয়, তা কোনও রাজনৈতিক দলের জন্য সুখকর হবে না।’

মতবিনিময় সভায় সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান, উপদেষ্টা বীরেন সাহা, ওমর ফারুক, রাজশাহী মহানগরের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ উস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম