রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

রাজশাহী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৮:০৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:০৬

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪ রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ও দুপুরে পৃথক এসব দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস নগরীর উপকণ্ঠে উত্তরা হিমাগারের সামনে একটি খড়িবোঝাই ভটভটিকে ওভারটেক করতে যায়। তখন বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী শামীমা (৩০) নিহত হয়। এছাড়া বাসযাত্রী খোরশেদকে (১৮) আহতাবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুর্ঘটনা বাসের ১৪ যাত্রী ও মোটরসাইকেলে থাকা দম্পতির ৭ বছরের মেয়ে আহত হয়। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার সকালে গোদাগাড়ি উপজেলার গোপালপুর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে শামসুল হক (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের