ধুনট মহিলা কলেজের উপাধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ২৩:২২আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২৩:২২

ধুনট মহিলা কলেজের উপাধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ বগুড়ার ধুনট মহিলা কলেজে প্রতারণার মাধ্যমে চাকরিতে যোগদানসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপাধ্যক্ষ সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ কারণে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুই হাই খোকন। তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়— জাল সনদ দেখিয়ে চাকরিতে যোগদান, কর্তব্যে অবহেলা ও কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে নোটিশে। তবে এ বিষয়ে উপাধ্যক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি।
ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হকের অভিযোগ, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি জাল সনদ দেখিয়ে উপাধ্যক্ষ পদে যোগদান করেন সাইফুল ইসলাম। এছাড়া কর্তব্যে অবহেলা ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণও করেছেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি বাংলা ট্রিবিউনকে জানান, নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারলে উপাধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে ধুনট মহিলা কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, ‘আমাকে শোকজ করার কথা মৌখিকভাবে শুনছি। এখনও কাগজ হাতে পাইনি। কারণ দর্শনোর নোটিশ পেলে জবাব দেবো।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী