সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর দাফন সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৬:৩১আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৭:০৫

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর জানাজা চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) থেকে পরপর চার বার নির্বাচিত সংসদ সদস্য আখতার হামিদ সিদ্দিকী। মঙ্গলবার (২১ নভেম্বর) বাদ জোহর পঞ্চম দফা জানাজা শেষে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টায় মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে আখতার হামিদ সিদ্দিকীর মরদেহ আনা হলে তাকে এক নজর দেখতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় মহাদেবপুর-বদলগাছী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার সেলিমসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর জানাজা এছাড়া সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ডাকবাংলো মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের