নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক শাখার প্রধানসহ চার জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৭, ১১:২৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১১:৩২

গ্রেফতারের প্রতীকী ছবি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক শাখার প্রধান সুরা সদস্য বাবুল আকতার ওরফে বাবুল মাস্টারসহ (৪৫) চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৪টি বার্মিজ চাকু ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। বুধবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্য সদস্যরা হলো- নব্য জেএমবির সুরা সদস্য দোলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি মিজান (৩৯), সক্রিয় সদস্য আলমগীর হোসেন ওরফে আরিফ (২৬) ও আফজাল হোসেন ওরফে লিমন (২৮)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাতে জঙ্গিরা শিবগঞ্জের মোকামতলা বাজারে কোনও অপরাধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোপনে খবর পেয়ে সদর দফতরের এলআইসি শাখা ও বগুড়া পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজিব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম গ্রেফতারের পর বাবুল নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক শাখার দায়িত্ব পালন করছিল। তার সাংগঠনিক নাম বাবুল মাস্টার।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী