বগুড়ার শাজাহানপুরে জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭

বগুড়া বগুড়ার শাজাহানপুরে জমি থেকে মকবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পুলিশ সোনাইদীঘি দক্ষিণপাড়া গ্রামে বাড়ির কাছে একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন জানান, মকবুল হোসেন দ্বিতীয় পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায় তাদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। এছাড়া বাবার সঙ্গে কারও বিরোধও ছিল না। দুর্বৃত্তরা লোহার রড বা শাবল জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে তার বাবাকে হত্যা করেছে।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে বাড়ি থেকে ৩০০ গজ উত্তরের একটি জমি থেকে মকবুল হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এ হত্যা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী