পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা

রাজশাহী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ০১:০৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ০১:১৮

রাজশাহী রাজশাহীর তানোর উপজেলায় এক নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রাজ কুমার নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) রাতে নারী নিজে বাদী হয়ে মামলাটি করেন।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘আসামি রাজ কুমার পুলিশের একজন সদস্য। সে ঢাকায় কর্মরত। তবে বর্তমানে সে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সেই সঙ্গে মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্যেআজ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু মেডিক্যালে সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় আগামীকাল (মঙ্গলবার) আবার পাঠানো হবে।

জানা গেছে, রাজশাহী তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের বাকোশপুর গ্রামের এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে তানোর পৌর এলাকার হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে পুলিশের সদস্য রাজ কুমার পালের প্রেমের সম্পর্ক চলে আসছিল। রাজ কুমার নিজেকে মুসলিম বলে দাবি করে তার নিজের নাম পাল্টিয়ে রাজ নামে ওই নারীর সঙ্গে ফোনে কথা বলে। সম্প্রতি রাজ কুমার ছুটিতে বাড়িতে এসে ওই নারীকে বিয়ে করবে বলে কৌশলে শনিবার (৯ ডিসেম্বর) বাড়ি থেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। রবিবার (১০ ডিসেম্বর) সকালে ওই মেয়ে রাজ কুমারের বাড়িতে উঠলে তার পরিবারের সদস্যরা ওই নারীকে মারধর করে বের করে দেয়। বিষয়টি স্থানীয় লোকজন থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। পরে ওই নারীর পরিবারের সদস্যদের খবর দেয়। রাতে পরিবারের সদস্যরা আসলে থানায় মামলা দায়ের হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী