জঙ্গি দমনে পুলিশকে আরও সক্রিয় হতে হবে: অতিরিক্ত আইজিপি

রাজশাহী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২৫

 

রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা

বর্তমানে জঙ্গি দমনে পুলিশ যেভাবে সক্রিয় রয়েছে, সেটাকে আরও গতিশীল করতে হবে উল্লেখ করে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান বলেন,‘সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জনবান্ধব পুলিশিং কার্যকর করতে হবে। একই সঙ্গে মাদকদ্রব্য নির্মূলে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে এবং চলমান অভিযান আরও জোরদার করতে হবে। বুধবার দুপুরে নগরীর পুলিশ লাইন্স মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‘শিশুবান্ধব ডেস্ক নির্মাণ, সিডিএমএস এর হালনাগাদকরণ, জঙ্গি তৎপরতা ও মাদক নির্মূল বিষয়ক’-শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন অ্যান্ড অপস) মো. মোখলেসুর রহমান, বিপিএম (বার)।

এসময় উপস্থিত তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনাসহ থানার অফিসার ইনচার্জদের  বিভিন্ন নির্দেশ দেন। এগুলোর মধ্যে থানাগুলোতে শিশুবান্ধব ডেস্ক ও নারী সহায়তা প্রদান সেল নির্মাণ নিশ্চিত করাসহ সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় সেটা নিশ্চিত করার নির্দেশ ছিল অন্যতম।

রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. মাসুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নিশারুল আরিফসহ রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, আরএমপি’র ডিসিবৃন্দ, এডিসি, সিআইডি এবং পিবিআই এর পুলিশ সুপার ও  পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

আরও পড়ুন : দেশ স্বাধীন হলেও রাজবাড়ী মুক্ত হয় ১৮ ডিসেম্বর



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী