বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী আজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ০৭:২০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ০৭:৩০

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আজ ১৪ ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরবর্তী রেহাইচর এলাকায় রাজাকার-আলবদরদের গুলিতে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা।

স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর মুক্তিযোদ্ধাদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জকে মুক্ত করতে বারঘরিয়া মহানন্দানদী পাড়ে এসে উপস্থিত হন। ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে তিন ভাগে ভাগ হয়ে শহরের ঢোকার পরিকল্পনা করেন। ১৪ ডিসেম্বর ভোররাতে একটি ছোট নৌকা নিয়ে মহনন্দা নদী পার হয়ে এসে রেহাইচর গ্রামে থেকে শত্রুদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে করতে সামনের দিকে এগুতে থাকেন। ভোর বেলা শত্রুদের শেষ বাংকারে চার্জ করার সময় পার্শ্ববর্তী একটি জানালা থেকে রাজাকার বাহিনীর ছোড়া বুলেট ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই শহীদ হন তিনি।

পরের দিন ১৫ ডিসেম্বর তার লাশ উদ্ধার করে ঐতিহাসিক সোনামসজিদে সমাহিত করা হয়। সেইদিন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের লাশ উদ্ধার করতে গিয়ে ইয়াকুব নামের আরও এক মুক্তিযোদ্ধা শহীদ হন।

এদিকে, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ ইউনিট।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের