ছাত্রলীগ কর্মীসহ রাবি’র দুই শিক্ষার্থী ছয় দিন ধরে নিখোঁজ

রাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ২২:০৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীসহ দুই শিক্ষার্থী ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সাদা পোশাকে তাদেরকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
জানতে চাইলে রাজশাহী মহানগর সিআইডি পরিদর্শক আসমাউল হক বলেন, ‘ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে কাদের আটক করা হয়েছে আমি জানি না। কারণ, তখন আমি রাজশাহীতে ছিলাম না।’
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন-বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বনি আমিন ইসরাঈল ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান। বনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
এদিকে, বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মালিবাগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে রাবির দুই ছাত্রকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
গত শুক্রবার থেকে তারা নিখোঁজ রয়েছেন বলে জানান বনির সহপাঠী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানা। মাসুদ রানা বলেন, ‘গত শুক্রবার থেকে বনি হল থেকে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার কোনও খোঁজ পাইনি।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সিআইডি একটি অভিযান চালিয়েছে বলে শুনেছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের