আনন্দ র‌্যালির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:০৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:১২

আনন্দ র‌্যালির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস পালিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালির মধ্য দিয়ে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে মুক্তিযোদ্ধারা আনন্দ র‌্যালিতে অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে র‌্যালি শেষ হয়। পরে আলোচনা সভা হয়।

সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, দফতর সম্পাদক আমিনুদ্দিন, মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, মো. মাহবুব হোসেন।

এছাড়া মুক্ত দিবস উপলক্ষে ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোও আনন্দ র‌্যালি বের করে।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, গোলাম নবী সাটুসহ নাম না জানা হাজারো শহীদের রক্তের বিনিময়ে মুক্ত হয় এ জেলা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান