আটক তিন বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

রাজশাহী প্রতিনিধ
২৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০৫

বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির সুবেদার আবু তালেব ও বিএসএফের এপিএস অমৃত প্রসাদ।

এর আগে সোমবার ভোররাতে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিএসএফের তিন সদস্যকে আটক করে বিজিবি। রাজশাহী শহরের ওপারে হাজিরবাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদেরকে আটক করে।
আটক বিএসএফ জওয়ানরা হলেন- এসআই হরনাথ সিং, কনস্টেবল রাখেস কুমার ও সন্তোষ কুমার। তারা ভারতের হাড়–ডাঙা ক্যাম্পে কর্মরত। বাংলাদেশে আটকের পর তাদের চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতেই রাখা হয়।
চর মাঝাদিয়াড় সীমান্ত ফাড়ির বিজিবির সুবেদার আবু তালেব করে জানান, আটক বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমা, লাইট ও সিগন্যাল সেট জব্দ করা হয়।
সুবেদার আবু তালেব বলেন, হাজিরবাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। তাই সেখান দিয়ে গরু আনেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার ভোররাতে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে জিরোলাইন থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার ঢুকে পড়েন।
এ সময় স্থানীয়রা খবর দিলে বিজিবি সদস্যরা গিয়ে তাদের আটক করে। তবে আরও কয়েকজন বিএসএফ সদস্য পালিয়ে ভারতে চলে যান। কতজন পালিয়েছেন তা কুয়াশার কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই তিন জনকে আটকের পর বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, কুয়াশায় পথ ভুলে বিএসএফ জওয়ানরা বাংলাদেশে ঢুকে পড়েছিল। এরপর তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: 
অনুপ্রবেশের দায়ে ৩ বিএসএফ সদস্য আটক

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম