নওগাঁয় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ তিন দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে সওজ ঢাকা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা (উপ-সচিব) মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বগুড়া-নওগাঁ ঢাকা রোডের উভয় পাশে সড়ক ও জনপথ অধিদফতরের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামুইরহাট-জয়পুরহাট সড়কের ৪১ কিলোমিটার থেকে ৫৯ কিলোমিটার পর্যন্ত আগামী ৩ ও ৪ জানুয়ারি এ অভিযান চলবে।
সড়কের উভয় পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপনায় যানজট সৃষ্টি হতো। এ কারণে ভোগান্তিতে পড়তে হতো পথচারীদের। পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী সওজ কর্তৃপক্ষ এক্সকেভিটর মেশিন দিয়ে অবৈধভাবে গড়ে উঠা স্থায়ী স্থাপনা গুড়িয়ে দেয়।
এছাড়া অনেকে টিনশেড স্থাপনাগুলো নিজেরাই সরিয়ে নিয়েছেন। এসময় খাবারের হোটেল, চা স্টল, মুদি দোকান, যাত্রীছাউনিসহ প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সওজের নির্বাহী প্রৌকশলী মোহাম্মদ হামিদুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল মুনছুর আহমেদসহ সড়ক বিভাগের অন্য কর্মকর্তা-কর্মচারীরা ও পুলিশ প্রশাসন।
উপ- সচিব মাহবুবুর রহমান ফারুকী বলেন, ‘সওজের এ অধিগ্রহণকৃত জমিগুলোতে অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছিল। নিয়মিত উচ্ছেদের অংশ হিসেবে পূর্ব ঘোষিত এবং পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।







