মার্কিন দূতকে সুজনের হুমকি দেওয়ার খবরে অবাক এলাকাবাসী

কামাল মৃধা ও ইমরোজ খোন্দকার বাপ্পি
০২ জানুয়ারি ২০১৮, ২০:২৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০৮:৫২

সুজন কুমার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হুমকি দেওয়ার ঘটনায় নাটোরের সুজন কুমারকে গ্রেফতার করা হয়েছে। তবে হুমকির এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন সুজনের বাড়ির আশপাশের লোকজন। এলাকায় ‘শান্ত ছেলে’ হিসেবে পরিচিত সুজন মুসলমান পরিচয়ে (হাসান রুহানি নামে ফেসবুকে ফেক আইডি খুলে) কাউকে হুমকি দিয়েছে- এই কথা বিশ্বাস করতে পারছেন না কেউই। তবে সুজন গ্রেফতার হওয়ার পর আতঙ্কে রয়েছেন নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নান্দরায়পুর দক্ষিণপাড়ার হিন্দু পরিবারগুলো।

দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা অসীম কুমার ঠাকুর ওরফে ভজ ঠাকুর জানান, সুজনের পরিবারে বাবা-মা ও এক বোন রয়েছে। তার বাবা সুনীল কুমারের নিজস্ব প্রায় দেড় বিঘা জমি আছে। এছাড়া তিনি অন্যের জমি বর্গা নিয়েও চাষাবাদ করেন। সুজন পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ থেকে অনার্স শেষ করে বর্তমানে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে মাস্টার্স করছে বলে তারা জানেন।

সুজনের বাবা-মা অসীম কুমার ঠাকুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুজন এলাকায় ভদ্র ছেলে হিসেবেই পরিচিত। তার বাবা-মাও নির্ঝঞ্ঝাট মানুষ। পড়ালেখার পাশাপাশি সে প্রায়ই তার বাবার কাজে সাহায্য করতো। তার বা তার পরিবারের নামে মামলা বা জিডি হয়েছে বলেও আমাদের জানা নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, সুজনকে গ্রেফতারের সময় তিনিসহ এলাকার মেম্বার সিদ্দিক উপস্থিত ছিলেন। সুজনের গ্রেফতারের খবরে সোমবার দিনগত রাত ২টার দিকে তার দাদু হরেন্দ্র নাথ স্ট্রোক করে মারা গেছেন। সুজনের বাবা অসুস্থ হয়ে পড়েছেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সিদ্দিক বলেন, ‘সুজন এলাকায় কারও সঙ্গেই তেমন একটা মিশতো না। তার তেমন কোনও বন্ধুও ছিল না। কিভাবে এ ঘটনা ঘটলো তা নিয়ে এলাকাবাসীও চিন্তিত।’ তিনি জানান, সুজনদের গ্রামে প্রায় ৩০টি হিন্দু পরিবার রয়েছে। সুজনকে পুলিশ নিয়ে যাওয়ার পর থেকে এই হিন্দু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সুজনদের বাড়ি স্থানীয় চেয়ারম্যান আনিছুর রহমান জানান, সুজনকে গ্রেফতারের বিষয়টি তিনি শুনেছেন। সুজনের মতো ছেলের পক্ষে এ ধরনের হুমকি-ধামকি দেওয়ার খবর তাদের অবাক করেছে। এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুজন সাদামাটা পরিবারের সন্তান। তার পরিবার কখনোই জঙ্গি তৎপরতায় জড়িত ছিল না। সেও নয়। তবে কী কারণে এ ধরনের কাজ করলো তা কারও বোধগম্য নয়।’

এদিকে, সুজনের সহপাঠী পাবনার ঈশ্বরদী সরকারি অনার্স কলেজের রাকিব হাসান রনি বাংলা ট্রিবিউনকে জানান, বাড়ি থেকেই কলেজে যাওয়া আসা করতো সুজন। তেমন কারও সঙ্গে মেলামেশা করতো না। তবে কলেজে সে অনিয়মিত ছিল।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেন জানান, সুজন স্নাতক ২০১১-১২ শিক্ষাবর্ষে হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।সে নিয়মিত কলেজে আসতো না। এ কারণে শিক্ষকদের সঙ্গে তার তেমন কোনও যোগাযোগও ছিল না। সুজন ২০১৬ সালে অনার্স পাস করেছে।  

ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মুরাদ আলী জানান, সুজন অনার্স শেষ করে এখন অন্য কোথাও পড়াশোনা করছে বলে তারা শুনেছেন।

সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি ঢাকা কেন্দ্রিক। এছাড়া স্থানীয়ভাবে সুজনের বিষয়ে তেমন কোনও তথ্য আমাদের কাছে নেই।’

সুজনদের বাড়ি প্রসঙ্গত, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সুজন কুমারকে (২৫) গত ৩১ ডিসেম্বর গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডেও নিয়েছে পুলিশ।

সিটিটিসি’র কর্মকর্তারা জানান, একটি গণমাধ্যমের রিপোর্টের লিংকের মন্তব্যের ঘরে ওই যুবক মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেয়। সে নিজের নাম আড়াল করে ‘হাসান রুহানি’ নামে ফেক আইডি খুলে এই হুমকি দেয়। তার এই ফেসবুক আইডিটি গত নভেম্বরে খোলা হয়েছিল। একইসঙ্গে তার ফেক আইডি থেকে ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্টও দেওয়া হতো। ফেসবুকে তার ফেক আইডিটি ঘেঁটে দেখা গেছে, সে কখনও ইসলাম, আবার কখনও হিন্দু ধর্মকে আক্রমণ করে স্ট্যাটাস দিতো।

এ সংক্রান্ত আগের খবর:
মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দিয়ে যুবক রিমান্ডে

/বিএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের