ম্যাবের প্রতিষ্ঠাতা মহাসচিব শামীম আল রাজী মারা গেছেন

নাটোর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ২০:৫৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২০:৫৬

শামীম আল রাজী মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) প্রতিষ্ঠাতা মহাসচিব শামীম আল রাজী মো. শোহানুর রহমান (৬৭) মারা গেছেন। রবিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সোমবার (০৮ জানুয়ারি) সকাল ১১টায় সিংড়া কোর্ট মাঠে তার নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এ তথ্য জানান।

শামীম আল রাজী মো. শোহানুর রহমান জেলার সিংড়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিংড়া পৌরসভার তিন বার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, ৫ জানুয়ারি বিএনপি ঘোষিত কর্মসূচিতে যোগদানের জন্য শামীম আল রাজী ঢাকায় যান। হৃদযন্ত্রের ক্রিয়ায় সমস্যা হওয়ায় রবিবার সকালে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, শামীম আল রাজীর মৃত্যুর খবর শুনে সেখানে ছুটে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘শামীম আল রাজী রাজনীতির বাইরেও একজন সুন্দর মনের মানুষ ছিলেন।’ তিনি শামীমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের