পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, জনজীবন স্থবির

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
০৮ জানুয়ারি ২০১৮, ০২:০৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ০২:০৯

পাবনায় কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন পাবনাসহ উত্তর জনপদে তিন দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে বেড়েছে শীতের তীব্রতা। ঈশ্বরদীতে রবিবার (৭ জানুয়ারি) ৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অধিদফতর। এ বছর তো বটেই, পাবনায় এখন পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অধিদফতরের টিপিও আব্দুল খালেক সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরও কয়েকদিন এ অবস্থা থাকার আশঙ্কা রয়েছে।’

তীব্র শীত আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশার মধ্যে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। পাশাপাশি শিডিউল বিপর্যয়ের মধ্যে রয়েছে ট্রেন চলাচল।

পাবনায় প্রচন্ড শীত ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন সরেজমিনে কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসছেন না অনেকে। ভোরে সড়কে মানুষের আনাগোনা খুব একটা চোখে পড়ছে না। মাঠে দেখা মিলছে না শ্রমিকদের। অনেকে খড়কুটোতে আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজে নিচ্ছেন।

প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ভর্তি শিশুসহ বৃদ্ধ রোগীরা বিপাকে পড়েছেন। এছাড়া হাড়কাঁপুনি শীতে কাহিল গবাদি পশুগুলো।

খড়কুটোতে আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজে নিচ্ছেন অনেকে শহর কিংবা হাটবাজারের দোকানপাটগুলো খুলছে বেলা গড়ানোর পর। তবে নিম্ন ও মধ্যম আয়ের মানুষগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে কাজের উদ্দেশে বের হচ্ছেন।

পুরনো শীতবস্ত্র কিনতে হকার্স মার্কেটে ক্রেতাদের ভিড় এদিকে দরিদ্র ও মধ্যবিত্তরা কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ার হাত থেকে বাঁচতে পুরনো শীতবস্ত্র কিনতে হকার্স মার্কেটে ভিড় করছেন। নিজেদের চাহিদামতো দরদাম করে জ্যাকেট, সোয়েটার, মাফলার, টুপি, হাতমোজা ও কম্বল কিনছেন তারা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের